চিঠি আমার তৈরি একটি নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি সরাসরি আমাকে চিঠি পাঠাতে পারবেন।
এই প্ল্যাটফর্ম তৈরির ভাবনাটা খুব সহজ—সব কথা সবসময় সামনাসামনি বলা যায় না, আবার কিছু কথা সাধারণ মেসেজে বলতেও ইচ্ছে করে না। কখনো কোনো পরামর্শ, অভিযোগ, মতামত, অনুভূতি কিংবা মনের না-বলা কথা কাউকে জানাতে ইচ্ছে করে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করতে চাই না।
সেই জায়গা থেকেই চিঠি।
এখানে আপনি চাইলে নিজের পরিচয় প্রকাশ করে অথবা পরিচয় গোপন রেখেই আমাকে আপনার কথা লিখে পাঠাতে পারবেন। আপনার কথাকে গুরুত্ব দেওয়া এবং আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।
বাজারে থাকা তৃতীয় পক্ষের চিঠি প্ল্যাটফর্মের পরিবর্তে, একজন আইটি পেশাজীবী হিসেবে আমি নিজের প্রযুক্তিতে এমন একটি ব্যবস্থা তৈরি করতে চেয়েছি, যেখানে আপনার কথা সরাসরি আমার কাছেই পৌঁছাবে।
চিঠি—কিছু কথা, যা বলা না গেলেও লেখা যায়।